ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১২-৮-২০২৪ দুপুর ১:১৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে সিরাজুল ইসলাম আকালু (৬৪) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।রাণীশংকৈল থানার এসআই শফিকুল ইসলাম এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন। 

রবিবার (১১ আগষ্ট) রাতে রাণীশংকৈল পৌর এলাকার দক্ষিণ ভান্ডারা মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত আকালু ওই মহল্লার মৃত অগনু'র ছেলে। তিনি পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি ছিলেন।

মৃত আকালুর স্ত্রী রহিমা বেগম জানান, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে ফিরে রাতে না খেয়ে তার স্বামী শোয়ার ঘরের বারান্দায় শুয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে তিনি (রহিমা) ঘুম থেকে জেগে বারান্দায় স্বামীকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করেন। রাত ১টার দিকে তিনি ও তার ছেলেরা বাড়ির অদুরে একটি আমগাছের ডালে তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সকালে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে এসআই শফিকুল ইসলাম সকালের সময়কে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এটি আত্মহত্যা বলে জেনেছি। পরিবারের বা কারো পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির