বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় আলোচনা সভা ও র্যালি
বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠায় খাগড়াছড়ি প্রেসক্লাব পুনর্গঠন পরবর্তী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
সোমবার (১২ আগস্ট ২০২৪) সকাল ১০ ঘটিকায় খাগড়াছড়ি প্রেসক্লাব কার্যালয়ে বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হয়। এতে জেলার ৯টি উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, মানিকছড়ি উপজেলা প্রেসক্লাবের উপদেষ্ঠা জাহাঙ্গির আলম, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, লক্ষ্মীছড়ি প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন, পানছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজাহান কবির সাজু, রামগড় উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামল রুদ্র, রামগড় প্রেসক্লাব সভাপতি নিজাম উদ্দিন লাভলুসহ অনেকেই বৈষম্যহীন সাংবাদিকতা প্রতিষ্ঠার উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
সভার সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বলেন, খাগড়াছড়ি প্রেসক্লাব বৈষম্যবিরোধী সাংবাদিকতা প্রতিষ্ঠার লক্ষে অবিরাম ছুটে চলার প্রত্যয়ে এক সাহসী অভিযাত্রা শুরু হয়েছে। এখন থেকে সকল অন্যায়, জুলুম, কালো ছাঁয়ার অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীবৃন্দ অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করতে হবে।
সভা শেষে সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে শাপলা চত্তর পর্যন্ত র্যালি হয়ে পুনরায় প্রেসক্লাব কার্যালয়ে গিয়ে প্রীতিভোজের মাধ্যমে সমাপ্তি করা হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন