স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
অন্তর্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে জেলা শহরের কলাবাগান এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারীরা প্রধান সড়ক হয়ে শহরের শাপলা চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি সাহেদ হোসেন সুমনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন রানা।
সমাবেশ থেকে বক্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের পদত্যাগ দাবি করেন। ছাত্র-জনতা হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী দেশ থেকে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিও জানান তারা।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন