গুইমারা রাজনৈতিক ব্যক্তিদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা সভা
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় রাজনৈতিক ব্যক্তিদের সাথে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মঙ্গলবার (১৩ আগস্ট ২০২৪) সন্ধ্যায় গুইমারা উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মোঃ আরিফুল আমিন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ, সাধারণ সম্পাদক নবী হোসেনসহ গুইমারার বিভিন্ন মন্দির পরিচালনা কমিটির গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে ১মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এলাকায় বিভিন্ন মসজিদ, মন্দিরসহ ধর্মীয় সকল উপসানালয় গুলোতে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আলোকপাত করেন।
উপস্থিত অতিথিরা বলেন, গুইমারা উপজেলায় কোনো অপৃতকর ঘটনা এযাবৎ ঘটেনি। এখানে বসবাসকারী সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সর্বপরি গুইমারার একটি অসম্প্রদায়িক চেতনাময় উপজেলা। এখানে সকল ধর্মের মানুষ মিলে মিশে বসবাস করে।
গুইমারা থানার অফিসার ইনর্চাজ আরিফুল আমিন বলেন, আমরা সকলেই জানি গুইমারা একটি অসম্প্রদায়িক চেতনাময় এলাকা। এখানো যদিও কোনো অপৃত্তিকর ঘটনা ঘটবে না। তারপরও সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং প্রত্যেক মন্দিরে একটি করে নিরাপত্তার জন্য কমিটি গঠন করার নিদের্শনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন