ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে বেগম জিয়ার জম্মবার্ষিকী ও কোটা আন্দোলনে নিহত শহীদের স্মরণে দোয়া মাহফিল


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-৮-২০২৪ রাত ১১:৩৮

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্ম বার্ষিকী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শহীদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগষ্ট (জুমাবার) বিকালে চন্দনাইশ উপজেলা ২নং জোয়ারা ইউনিয়ন বিএনপি,যুবদল,ছাত্রদলের যৌথ আয়োজনে মোহাম্মদপুর মডার্ণ ইন্টারন্যাশনাল স্কুলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল হাছান চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব  আ ক ম মোজাম্মেল হক। মো.ওসমান গণির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.সোলাইমান ইসলাম,উপজেলা বিএনপির সদস্য ওবাইদুল করিম চৌধুরী,জোয়ারা ইউপি বিএনপির আহবায়ক মো.বাবুল,সিনিয়র যুগ্ম আহবায়ক ইস্কান্দার মির্জা,জোয়ারা ইউপি যুবদলের অন্যতম নেতা মো.খোরশেদুল আলম,মো.মোজাহের হোসেন,মো.আযম উদ্দিন,মনির আহমদ,মোস্তাফিজুর রহমান,জমির উদ্দীন,আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়া শারীরিকভাবে খুবই অসুস্থ। তাকে সুস্থ করা এখন আমাদের প্রধান লক্ষ্য। আমাদের নেত্রী যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসে আমরা সেই প্রার্থনায় করি। বেগম জিয়ার মুক্তির স্বাদ আমরা তখনই পরিপূর্ণভাবে পাবো,যখন বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবেন। অতিথিরা আরো বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসকল ছাত্র-জনতা মৃত্যু বরণ করেছে তারা আমাদের বীর। তাদের এই আত্মত্যাগের মাধ্যমেই বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হলো। দেশের মানুষের বাক্ স্বাধীনতা ফিরে এসেছে। নিহতদের জন্য আমাদের দোয়া,মহান আল্লাহ যেন সকলকে জান্নাতবাসী করেন। এছাড়া যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ