সিংগাইরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী ও আন্দোলনে নিহতদের স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ আগষ্ট) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. শফিউদ্দিন খানের সভাপতিত্বে ও পৌর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুল আলম মোহম্মদ আলী, আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: বাহাউদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সাবেক প্রচার সম্পাদক ফকির মহিদুর রহমান, বিএনপি নেতা সানোয়ার হোসেন, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন রাজা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল গফুর, সাবেক প্রচার সম্পাদক নূরে আলম বাবুল, সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুব দলের আহ্বায়ক(ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর ছাত্র দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক ভিপি রফিকুল ইসলাম প্রমুখ।
এদিন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বেগম খালেদা জিয়া ও আন্দোলনে নিহতের স্বরণে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর