ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশের অর্ধশত গ্রামে বৃষ্টি ও পাহাড়ি পানির ঢলে প্লাবিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৯-৮-২০২৪ দুপুর ১২:২৬

টানা বর্ষণে ও পাহাড়ি ঢলের পানি ও বরুমতি খালের পানি লোকালয়ে প্রবেশ করায় চট্টগ্রাম চন্দনাইশে অর্ধশত গ্রামে বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে চন্দনাইশ পৌরসভার নয়াহাট, চৌধুরীপাড়া, গাছবাড়িয়া, খানহাট, হাশিমপুর, জোয়ারা, ধোপাছড়ি, কাঞ্চনাবাদসহ উপজেলার বিভিন্ন এলাকা বন্যার পানিতে ডুবে গেছে। এতে উপজেলার অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। জানা গেছে, বেশকয়েকদিন টানা ভারী বর্ষণে চন্দনাইশ পৌরসভার বেশ কয়েকটি গ্রামীণ সড়কের ওপর দিয়ে দ্রুতবেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। এদিকে উপজেলার সমস্ত বর্ষাকালীন সবজি ক্ষেত, আউশ ধানের ক্ষেত, আমন ধানের বীজতলা ও রোপা আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। সরেজমিন দেখা যায়, চন্দনাইশ পৌরসদর, হাশিমপুর, ছৈয়দাবাদ, কাঞ্চনাবাদ, জোয়ারা, সাতবাড়িয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে রয়েছে। ডুবো ডুবো অবস্থায় রয়েছে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের হাশিমপুর পাঠানীপুল (বড়পাড়া) অংশও। চন্দনাইশ পৌরসভার নয়াহাট, পৌরসদর, গাছবাড়িয়া খানহাটসহ বিভিন্ন স্থানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব এলাকার নিম্নাঞ্চলের অসংখ্য বসতঘরে বন্যার পানি প্রবেশ করায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন জানান, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হচ্ছে। সবজি, আউশ ও আমন ধানের বীজতলা পানির নিচে ডুবে গেলেও পানি কমতে শুরু করায় তেমন ক্ষতিগ্রস্ত হবে না। তবে বিভিন্ন এলাকা পরিদর্শনের পর আরো বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে যে সকল এলাকায় বন্যা দেখা দিয়েছে সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। কত পরিমাণ মানুষ পানিবন্দি আছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য নিয়ে সে পরিমাণ চাহিদাপত্র জেলা প্রশাসক বরাবর পাঠানো হবে বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ