ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গাজীপুরে ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মানববন্ধন


সালাহউদ্দিন আহমেদ, বাসন photo সালাহউদ্দিন আহমেদ, বাসন
প্রকাশিত: ২০-৮-২০২৪ দুপুর ৪:২৬

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় আজ সকাল ১০ টায় ভূমি অধিগ্রহণের টাকা এবং সরকারি জায়গায় পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
মানববন্ধনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী বক্তব্য রাখেন,  বক্তব্যে তারা বলেন, ২০১৭ সালে সড়ক ও জনপদ অধিদপ্তর গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় হতে সাপোর্ট টু জয়দেবপুর দেবগ্রাম, ভুলতা, মদনপুর, ঢাকা বাইপাস মহাসড়ক প্রকল্পের জন্য বিভিন্ন মৌজায় ভূমি অধিগ্রহণ করার লক্ষ্যে সিসিডিবি এনজিও এর কর্মকর্তা কর্মচারীগণ আর্থ সামাজিক জরিপ করার সময় আমাদের আশ্বাস দেন যে, আপনারা ঘর, বাড়ি , দোকান -ঘর ,ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে দিন। আমরা সিসিডিবি এনজিও থেকে আপনাদের ক্ষতিপূরণ দেব। তখন আমরা সবাই একত্রিত হয়ে আলোচনা করে সিসিডিবি এনজিও গাজীপুরের শাখা অফিসে যাই ও তাহাদের কথা অনুযায়ী ভোটার আইডি, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং ৩০০ টাকার স্ট্যাম্প জমা দেই। পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী ফাতেমা সানি আদ্রিতা, মৌসুমী আক্তার ও সিসিডিবি এনজিও এরিয়া ম্যানেজার মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমাদেরকে বলে আপনাদের ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নেন তখন আমরা দেখলাম যেহেতু সরকারি ভূমি তাই আমরা সবার আশ্বাসে সরিয়ে নেই। কিছুদিন পরে হঠাৎ তারা গাজীপুরের অফিস এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়।
পরবর্তীতে তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। মানববন্ধন থেকে তারা দ্রুত তাদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের টাকা পরিশোধের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ