ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

উপসহকারী কৃষি অফিসার যখন হোমিও দোকানদার, কৃষক পাচ্ছেনা তখন তাদের ন্যায্য অধিকার


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২১-৮-২০২৪ বিকাল ৫:৪৯

উপসহকারী কৃষি কর্মকর্তা করেন হোমিও দোকান। যার থাকার কথা সারাক্ষন মাঠে ঘাটে। থাকার কথা কৃষকের সাথে তার যোগসাজশ। কিন্তু গুইমারা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন করকে চিনেনই না তার গুইমারা ইউনিয়নের ৪, ৫, ৬ নং ওয়াড়র্ের ব্লকের কৃষকরা।

সরেজমিনে দেখা যায় সরকারী বিধি না মেনে গুইমারা উপজেলায় সোনালী ব্যাংকের নিচে আরাধ্যা হোমিও হল নামের একটি হোমিও ঔষধের দোকান খুলে বসেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন কর।

অথচ সরকারী চাকুরী বিধিমালার ১৭ নম্বর ধারায় বলা আছে, "কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া, সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে পারবেন না। অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না। পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী–সন্তানও ব্যবসা করতে পারবেন না।" সরকারের নিয়মনীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি করছেন তার হোমিও দোকান।

গুইমারা বুদংপাড়া এলাকার কৃষক মো: মোবারক জানান, শুনেছি আমাদের ব্লকের কৃষি ব্লক সুপারভাইজার নাকি সুমন কর। অথচ আমি সকল সবজি থেকে শুরু করে ধান চাষ করি। শুনেছি সরকার নাকি চাষিদের প্রনোদনা দিচ্ছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা এই ব্লক সুপারভাইজারের কারনে কিচ্ছুই পাইনা এবং উনি আমাদের এলাকায় কৃষি পরামর্শের জন্য ও আসেন না। 

একই অভিযোগ এই ওয়ার্ডের আবদুর রহমান এবং খোকনের। তারা বলেন উনি সরকারি অফিসার হওয়া সত্ত্বে ও করেন হোমিও দোকান, কৃষকের কাছে আসার সময় কই? গতবার আমাদের জমিতে কারেন্ট পোকায় (বিপিএইচ)হানা দেয়, সঠিক সময়ে সঠিক পরামর্শ পেলে আমাদের এই দুর্দশা হতো না। তারা আরো বলেন, উনি নাকি দীর্ঘদিন এই এলাকায় বসবাস করেন, এবং দোকান করেন যার ফলে কৃষক তার ন্যায্য অধিকার পাচ্ছে না।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত