সংবাদ প্রকাশের পর খেয়াঘাটের নারী মাঝি চপলা রাণীর পাশে উপজেলা প্রশাসন
সংবাদ প্রকাশের পরদিনই সরকারি সহায়তায় এক বান জিআর ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা পেলেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা নতুন বাজার থেকে গোপীনাথপুর মনোপীরের মাজার বটতলা খেয়াঘাটের জীবনযুদ্ধের সংগ্রামী নারী মাঝি চপলা রাণী দাস। মঙ্গলবার (২৪ আগস্ট) দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত ‘জীবন যুদ্ধে সংগ্রামী নারী খেয়াঘাটের মাঝি চপলা রাণী দাস’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের দৃষ্টিগোচর হলে চপলা রাণী দাসকে এক বান (জিআর প্রকল্প) ডেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেয়ার বিষয়টি মুঠোফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেন। সরকারি সহায়তা পেয়ে চপলা রাণী দাস উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা ভবনের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এক বান ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা চপলা রানী দাসের হাতে তুলে দেন। এছাড়াও তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ আরো ৫ হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, গণমাধ্যমে চপলা রাণীর এমন জীবনযুদ্ধের সংবাদ প্রকাশে বিষয়টি আমি জানতে পারি। সাথে সাথে আমি জেলা প্রশাসক মহোদয়কে জানাই এবং প্রাথমিকভাবে এক বান জিআর ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ৫ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা নগদ প্রদান করি। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উপজেলা প্রশাসন সবসময়ই পাশে আছে এবং থাকবে। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা তুলে ধরে এমন সংবাদ পরিবেশনের জন্য উপজেলার সাংবাদিকদেরও তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, পঞ্চাশোর্ধ্ব চপলা রাণী দাস উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের মৃত সুবাস চন্দ্র দাসের স্ত্রী। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার জীবনে এ দম্পতি ছিলেন চার সন্তানের জনক জননী। বড় মেয়ে সরস্বতী রাণী দাসের বিয়ে হয়েছে অনেক আগেই। বড় ছেলে সঞ্জীব চন্দ্র দাস পেশায় কাঠমিস্ত্রিরির সহকারী হিসেবে কাজ করে। সে টাঙ্গাইলে বিয়ে করে ওখানেই কাঠমিস্ত্রীরির কাজ করে। ছোট মেয়ে তুলশী রাণী দাস ও ছোট ছেলে আকাশ চন্দ্র দাসকে নিয়ে স্বামীর রেখে যাওয়া ৪ শতাংশ জায়গার ওপর প্রায় ১৫ বছর আগে কারিতাসের দেয়া একটি ঘরে বসবাস করেন চপলা রাণী দাস। ঘরটিও টাকার অভাবে মেরামত করতে না পারায় জরাজীর্ণ অবস্থায় বাস করছেন।
১৬ বছর আগে ব্রেন স্ট্রোকে মারা যান সুবাস চন্দ্র দাস। তখন থেকেই শিশু সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া খেয়া নৌকা চালিয়ে সংসারের হাল ধরেন চপলা রাণী দাস।
এমএসএম / জামান
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত