চৌদ্দগ্রামে মোবাইল কেড়ে নেয়ায় অভিমানে কিশোরের আত্মহত্যা
কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল ফোন কেড়ে নেয়ায় মায়ের সাথে অভিমান করে মোজাম্মেল হোসেন মজুমদার (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। উপজেলার কাশিনগর ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। মোজাম্মেল মরহুম মাস্টার আবদুল মতিন মজুমদারের ছোট ছেলে। মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হোসেন মোবাইল গেইসে আসক্ত ছিল। গত কয়েক দিন আগে তার মা ও পরিবারের লোকজন তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে যান। এতে অভিমান করে সোমবার (২৩ আগস্ট) রাতে সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, পুলিশ সোমবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল