সিংগাইরে আওয়ামীলীগ নেতার রহস্যজনক মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগ নেতা আবু সাঈদ আল-মামুন টিপুর (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার শায়েস্তা ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (২২ আগষ্ট) দুপুরে ওই ইউনিয়নের শাহরাইল গ্রামের মুন্সীপাড়া নিজ বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
শায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম জানান, আবু সাঈদ আল মামুন টিপুর পরিবারের সবাই ঢাকায় থাকেন। সে বাড়িতে একাই থাকতেন। গত কাল (বুধবার) রাতে এলাকার লোকজন তাকে শাহরাইল বাজারে দেখেছেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠান।
সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বলেন, মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর