ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার বিতরণ


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২২-৮-২০২৪ বিকাল ৫:১

 খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় টানা ভাড়ী বর্ষণে বিভিন্ন জায়গায় পাহাড় ধস ও বন্যায় ঘরবাড়ি, বাগান-বাগিচাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের খোজ খবর নেওয়ার পাশাপাশি নিজে গিয়ে শুকনা খাবার বিতরণ ও পরিস্থিতি বেশি অবনতি দেখলে আশ্রায় কেন্দ্রে যাওয়ার জন্য নিদের্শনা প্রদান করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। 

বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) ভোর থেকে গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি বেড়েছে আগের চেয়ে বেশি। ফলে নতুন নতুন এলাকায় পানি ডুকে পরিবার-পরিজন, গবাদিপশুসহ আসবাবপত্র ও মালামালের বিভিন্ন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 

অতিবৃষ্টির ফলে গুইমারা উপজেলার বাজারপাড়া, জালিয়াপাড়া, কালাপানি, বড়পিলাক, আমতলীপাড়া, হাজিপাড়া, সিন্দুকছড়ি, বাইল্যাছড়িসহ বিভিন্ন এলাকায় পানি উঠে। এছাড়াও অতিবৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৯টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। সকাল থেকে যান চলাচল স্থগিত থাকলেও সেনাবাহিনী ও রেডক্রিসেন্ট এর লোকজনের অভিযানে সড়কযোগাযোগ সাভাবিক পরিস্থতিতে আসে। 

এসময় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনা খাবার ত্রাণ হিসেবে পৌছে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্থদের বাড়িতে বাড়িতে পৌছেছেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। প্রাথমিক পর্যায়ে গুইমারা উপজেলায় ৬০ পরিবারকে শুকনা খাবার চিড়া, মুড়ি, বিস্কুট, চিনি, গ্যাস লাইটার ও মোমবাতি বিতরণ করেন উপজেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ রেডক্রিস্টের স্বোচ্চাসেবকগণ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত