ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৩-৮-২০২৪ দুপুর ৩:১৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে মোটর সাইকেলের ধাক্কায় উষা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টার দিকে ওই সড়কে গোগর চৌরাস্তা ঈদগাঁহর সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
মৃত উষা উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের ইমরান আলীর মেয়ে। জানা গেছে, ঘটনার দিন দুপুরে উষা তার বাবার সাথে ফুপুর বাসা থেকে গ্রামের বাড়িতে আসছিল। গোগর চৌরাস্তা ঈদগাঁহর সামনে অটোরিকশা থেকে নেমে সে রাস্তা পার হওয়ার সময় রাণীশংকৈল থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লেগে মাথায় গুরুতর আহত হয়। এসময় পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অ্যাম্বুলেন্সযোগে দিনাজপুর যাওয়ার পথে সেতাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উষার মৃত্যুর খবর নিশ্চিত করেন। 
 
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালের সময়কে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির