ত্রাণ সামগ্রী নিয়ে খাগড়াছড়িতেহ বন্যার্তদের পাশে দাঁড়াল সেনাবাহিনী
নেমে আসা উজানের পানি ও টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাগড়াছড়িতে ত্রান সহায়তা দিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২২ আগস্ট ২০২৪) বিকেলে খাগড়াছড়ি সদরের গোলাবড়ী ইউনিয়ন পরিষদের গঞ্জপাড়া,উত্তর গঞ্জপাড়ায় ও
গোলাবাড়ী ইউনিয়ন পরিষদে পাহাড়ি-বাঙ্গালিসহ সকল সম্প্রদায়ের মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান,এস পি পি, এনডিসি, পি এস সি, মেজর সাদাত রহমান,মেজর মো. রেজাউল করিম ইবনে রশীদ, ক্যাপ্টেন রাফিদ, ক্যাপ্টেন গালিব সহ রিজিয়নের অন্যান্য সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
শুকনা খাবার,রান্না করা খিচুড়িসহ প্রায় ৩৫০ পরিবারের প্রায় ৮০০ জন বন্যাদুর্গত জনসাধারণের মাঝে এসব খাদ্য সহায়তা তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়ন। এছাড়াও এই রিজিয়নের খাগড়াছড়ি জোন সহ সকল জোন নিজ নিজ এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে এই বিপর্যয় মোকাবিলা করছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
বন্যায় আটকে পড়া সাধারণ মানুষকে উদ্ধার, উদ্ধারে নানা ভাবে সার্পোট দেয়াসহ বন্যার্তদের পাশে থেকে সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলার পাশাপাশি যে কোন দূর্যোগে পাহাড়ে বসবাসরতদের পাশে থেকে কাজ
করে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান