ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৪-৮-২০২৪ দুপুর ১:৩৭

মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সানোয়ার হোসেনের (৫০) বিরুদ্ধে মাজাকাত হারুন প্রকল্প কোম্পানি থেকে লুটপাট ও চাঁদা দাবির অভিযোগ এনে মানিকগঞ্জ আর্মি ক্যাম্প ও সিংগাইর থানায় অভিযোগ দায়ের করেছেন কোম্পানির প্রকল্প ম্যানেজার মোঃ খোরশেদ আলম(৬১)।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট রাত ৮ টার দিকে সিংগাইর থানাধীন জামির্ত্তা ইউনিয়নের বিন্নাডাঙ্গী এলাকায় মাজাকাত হারুন প্রকল্প কোম্পানিতে একই গ্রামের তোফাজ্জল হোসেন ফকিরের ছেলে মোঃ সানোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন লোক অনাধিকার প্রবেশ করে কোম্পাণীতে থাকা সেমি পাকা ঘর এর যাবতীয় গ্রীল, দরজা, জানালা, কেচিগেইট, পানির টিউবয়েল, পানির মটর, পানির সেলু মেশিন এবং কৃষি কাজের ওষুধাদির মেশিন, প্রায় ৩০ টন রড, ০৮ টি সাইনবোর্ড, ও পল্লি বিদ্যুতের ১ টি মিটার, টান্সমিটারের ভিতরের যন্ত্রাংশ, ঘরের ৪ টি সিলিং ফ্যানসহ প্রায় ৪৫ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন জিনিস পত্র জোর করে নিয়ে যায়। এসময় তারা ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে।

আরো জানা যায়, মোঃ সানোয়ার হোসেনসহ চক্রটি প্রায় সময় ৩ কোটি টাকা চাঁদা দাবী করে। কোম্পানী চাঁদার টাকা না দিলে কোম্পানীকে এলাকায় ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। অভিযোগকারীসহ কোম্পানীকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দিচ্ছে বলে জানা যায়।

অভিযোগের বিষয়ে মোঃ সানোয়ার হোসেন বলেন, আমার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাবাজির যে অভিযোগ দেওয়া হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। ইতিপূর্বেও  খোরশেদ আলম আমাকে একটি মিথ্যা মামলা দিয়েছিল। ওই মামলায় আমি বর্তমানে জামিনে আছি। এসব মামলা হয়রানিমূলক ও পরিকল্পিত।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান