ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুরে হিসাবরক্ষণ অফিসার ও অডিটরের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৪-৮-২০২৪ বিকাল ৫:৩১

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা হিসাবরক্ষণ অফিসে ভুক্তভোগীদের প্রকাশ্যে ঘুষের লেনদেনের পরেও হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ঘুষের লেনদেন এতটাই বেপরোয়া যে, প্রকাশ্য চুক্তি না হলে ফাইনালের কাজ শুরুই করা হয় না। অবসর জনিত ফাইল, টিএ, ডিএ, বিল বিভিন্ন দপ্তরের কন্টিনজেনসি বিল সব কিছুতেই অবাধে অবৈধ লেনদেন হয়। এমন একজন ভুক্তভোগী হচ্ছেন মোছা: জোহরা খাতুন স্বামী মো. জয়নাল আবেদিন, গ্রাম- আমবাড়ী, উপজেলা- হরিপুর ঠাকুরগাঁও।

তিনি ১১-৭-১৯৯১ সালে হরিপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের কর্মচারী চাকুরী থেকে ১১-৭-২০২৩ তারিখে অবসরে যান। তার ব্যাংক একাউন্ট নং ১৯০৯১০০০০৪৯৪০। তিনি দীর্ঘদিন ধরে অফিসে ঘুরে ঘুরে অবসরের টাকা উত্তোলনের জন্য হয়রানির শিকার হচ্ছেন। তিনি তখন অফিসের অডিটর মো: মজিবর রহমানকে জিজ্ঞেস করেন, কিভাবে টাকা উত্তোলন করা যাবে, তিনি তাকে জানান, হিসাবরক্ষণ অফিসারের সাথে কথা বলতে হবে। মো. মজিবর অফিসারের সাথে কথা বলে তাকে জানান, ১,৫০,০০০ টাকা দিলে কাজ করতে পারবে। ভুক্তভোগী নিরুপায় হয়ে কিছু টাকা দিতে রাজি হন। 

ইতিপূর্বে তার ছেলেও অবসর জনিত ফাইলের কাজে একলক্ষ টাকা ঘুষে প্রদান করেন। ভুক্তভোগী জোহরা খাতুনের ছেলে জহিরুল ইসলাম জানান, আমার মায়ের অবসর জনিত ফাইলে কাজ করে দিবে মর্মে সোনালি ব্যাংক শাখা হরিপুর, নগদ একলক্ষ টাকা চেক গ্রহণ করে, তারিখ ১৪ আগস্ট ২০২৪ ইং তারিখে যাহার পাতা নং ২০০৯৪০৪৬৫ ও একাউন্ট নং ১৯০৯১০০০০৪৯৪০ এবং পরে আমি আরো কুড়ি হাজার টাকা দেই। তারপরও আমি উক্ত কর্মকর্তার নিকট অপমানিত ও হয়রানির শিকার হই। চেক প্রদান ও টাকা প্রদানের সময়ের ভয়েস কল রেকর্ড আমার কাছে আছে মর্মে জহিরুল জানান। 

এ ছাড়াও হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সদ্য ১,৭০,০০০ টাকা ঘুষের বিনিময়ে কাজ করা হয়েছে বলে গত ২২ আগস্ট ২০২৪ তারিখে ২৭ জন ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁওয়ের মাধ্যমে বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক বরাবরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট দূর্নীতিবাজ কর্মকর্তা শেরিকুজ্জামান ও অডিটর মজিবর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেন।

জানা গেছে,  হরিপুর হিসাবরক্ষণ অফিসে ইতোপূর্বে নব্য কলেজ আত্তীকৃত শিক্ষক- কর্মচারীদের কাছ থেকে মোটা অংকের ঘুষ লেনদেনের মাধ্যমে ফাইল পাশ করা হয়। তাই এ ঘুষঘোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রত্যাশা করছেন।

এ বিষয়ে জানতে উপজেলা হিসাবরক্ষণ অফিসার ও অডিটরের মুঠোফোনে কল করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়।

'হরিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুজ্জামান সকালের সময়কে বলেন, অভিযোগ পেয়েছি, ‘অডিও কল রেকর্ড আমি ইতিমধ্যে পেয়েছি এবং শুনেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহনের জন্য প্রেরণ করা হয়।’

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির