গুইমারায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বন্যাদুর্গত ৩৫০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট ২০২৪) সকাল সাড়ে ১০ টায় হাফছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ কালে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নজরুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, খাগড়াছড়ি জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, গুইমারা থানার অফিসার ইনর্চাজ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২নং হাফছড়ি ইউনিয়নের ১,২,৩ ও ৬নং ওয়ার্ডের ৩৫০ বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল বিতরণে সার্বিক সহযোগিতার দায়িত্বে ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির, গুইমারা উপজেলা শাখার বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক ও স্থানীয় নেতৃবৃন্দ। একে একে সকল ওয়ার্ড ও ইউনিয়নে ১০ কেজি করে ত্রাণ বিতরণ করা হবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন