ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে ইউএনও'র পরিচ্ছন্নতা অভিযান


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৬-৮-২০২৪ বিকাল ৬:৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে সোমবার (২৬ আগস্ট) দিনব্যাপি আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। 

এ কর্মসূচির আওতায় এদিন সকাল ৯ টা থেকে পৌর শহরের কুলিক ব্রিজের দু'পাশ জুড়ে দীর্ঘ পঁচা আবর্জনার স্তুপ পুড়িয়ে এবং ক্রেন ব্যবহার করে পরিষ্কার করা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এ স্থানে জমে থাকা আবর্জনা পঁচে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে পথচারি ও এলাকাবাসী প্রচন্ড দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ নিয়ে ইতিপূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এলাকাবাসী পৌরসভায় ও প্রশাসনের কাছে অভিযোগ করেন। কিন্তু তখন এর প্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ কর্মসূচি বিষয়ে ইউএনও রকিবুল হাসান বলেন, এ পঁচা আবর্জনা বিষয়ে এলাকাবাসীর অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে জেলা প্রশাসনের লিখিত নির্দেশে আজ উপজেলা প্রশাসন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সহযোগিতায় এ আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হচ্ছে। আপাতত এ আবর্জনা সরিয়ে পৌর শহরের একটি আবর্জনা ফেলার স্থানে রাখা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির