ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ মোট ৫৭ জনকে আসামি করে কোনাবাড়ি থানায় হত্যা মামলা


সালাহউদ্দিন আহমেদ, বাসন photo সালাহউদ্দিন আহমেদ, বাসন
প্রকাশিত: ২৭-৮-২০২৪ বিকাল ৫:৪৩
গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লাহ খান সহ গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, বাসন থানা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অজ্ঞাত ১০-১২ জন পুলিশ সদস্য সহ অজ্ঞাত২৫০ -৩০০ জনের বিরুদ্ধে  , হত্যা করে লাশ ঘুম করার অভিযোগ এনে বাদী অটো রিকশা চালক মোহাম্মদ ইব্রাহিম (৩৭)একটি মামলা দায়ের করেন। 
 
 মামলার এজাহার থেকে জানা যায় গত ৫ ই আগস্ট ইব্রাহিম এবং তার মামাতো ভাই একাদশ শ্রেণীতে পড়ুয়া ছাত্র মোঃ হৃদয় (২০)  প্রতিদিনের ন্যায় কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর এলাকার রাস্তার পাশে দাঁড়াইয়া থাকে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা কোনাবাড়ী হইতে কাশিমপুর রোডে সরকারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে কোনাবাড়ি থানার দিকে আসতে থাকিলে (১-৩) আসামির হুকুমে এজাহার ভুক্ত ৫৭ জন আসামি এবং অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ,ওলামা লীগ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা নিরস্ত্র ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে নিরস্র ছাত্র জনতার উপর আক্রমণ করতে থাকলে প্রাণভয়ে আমি এবং আমার মামাতো ভাই হৃদয়  একটি দোকানে আশ্রয় নিলে এজাহারে উল্লিখিত অন্যান্য আসামিগণের হুকুমে অজ্ঞাতনামা ১০-১২ জন পুলিশ সদস্য (আসামিগণ) হৃদয় (২০) কে দোকান থেকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার মধ্যে এনে চারদিক  থেকে ঘেরাও করে তাহাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র পেটে ঠেকিয়ে গুলি করে নির্মমভাবে হত্যা করিয়া তাহার লাশ টানিয়া কোনাবাড়ি থানায় নিয়া গুম করিয়া ফেলে।
মামলা সম্পর্কে জানতে চাইলে কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন মামলাটি গ্রহণ করা হয়েছে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই মামলায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ