ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ইয়াবা বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৭-৮-২০২৪ রাত ১১:২৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশান্ত রায় (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ আগস্ট) রাত ১০টায় উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেশ চন্দ্র রায়ের ছেলে। 

এ ব্যাপারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ জানান, সোমবার ২৬ আগস্ট সন্ধ্যায় রাণীশংকৈল থেকে বাসায় ফেরার সময় তিনি রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকায় ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পান। সন্দেহ হলে তিনি কয়েকজন এলাকাবাসীকে সাথে নিয়ে ওই যুবকদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে সুশান্তের কাছে ৬ পিস ইয়াবা দেখতে পান। এসময় প্রশাসনকে খবর দেয়া হলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সুশান্ত রায় ও  সন্দেহভাজন আরো দুজনকে আটক করে নিয়ে আসেন। আটকের পর সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক (৬ পিস ইয়াবা) সহ আটক অভিযুক্ত সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান সকালের সময়কে মুঠোফোনে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সুশান্ত রায়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী