ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হরিপুর সেটেলমেন্ট অফিসে ভুয়া কেরানি আটক, কোর্টে প্রেরণ


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-৮-২০২৪ দুপুর ২:৯
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসে মঙ্গলবার (২৭ আগস্ট) শরিফুল ইসলাম নামে এক ভূয়া কেরানি আটক হয়েছেন। হরিপুর থানার ওসি কামাল হোসেন এ তথ্য সকালের সময়কে নিশ্চিত করেন।  
 
এদিন অফিস চলাকালে এজলাসে বসে কাজ করার সময় হরিপুর দুদক কমিটির সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা শরিফুলকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের কাছে নিয়ে যান। ইউএনও শরিফুলকে এজলাসে বসার বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ করলে শরিফুল তার অপরাধ স্বীকার করেন এবং ইউএনও'র কাছে ক্ষমা চান। এরপর অভিযোগকারি দুদক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা তালুকদার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ অভিযোগকারিরা শরিফুলকে নিয়ে থানায় যান এবং তার দুর্নীতির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ওসি কামাল হোসেন শরিফুলকে ৫৪ ধারায় আটক করে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। 
 
প্রসঙ্গত, ইতিপূর্বে গত ২২ আগস্ট ২০২৪ইং তারিখে অভিযোগকারিরা দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেন এবং ইউএনও'র কাছে বিভিন্ন দপ্তরের ঘুষ দূর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির