ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

রামগড়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ১২


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ২৯-৮-২০২৪ বিকাল ৫:২৪

মাদক ব্যবসা ও চোরাচালানে বাধা দেয়ায় রামগড়ের সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশার নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তিনজনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পৌর শহর এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্দ বিএনপির নেতাকর্মীরা বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলেন, রামগড়ের শীর্ষ মাদক ব্যবসায়ী ও সদ্য অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা’র নেতৃত্বে ২০-২৫ জনের সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও চাপাতি, চাইনিজ কুড়াল নিয়ে শ্মশানটিলা এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ১০-১২ জন নেতাকর্মী আহত হন। আহতদের রামগড় হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে চাপাতি ও চাইনিজ কুড়ালের কোপে গুরুতর আহত ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম ফরহাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যুগ্ম আহ্বায়ক মো. ইউনুছ ও বিএনপি নেতা মো: মুছা মিয়াকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামীলীগের নেতৃবৃন্দের পৃষ্টপোষকতায় মাদক সম্রাট মোবারক হোসেন বাদশা প্রকাশ খাড়া বাদশা পুরো রামগড়কে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করে। আওয়ামীলীগ সরকারের পতনের পর স্থানীয় নেতা-কর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও মাদক সম্রাট খাড়া বাদশা বহাল তবিয়তে থেকে পুনরায় মাদক ব্যবসা শুরুর পাঁয়তারা করে। বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। নেতাকর্মীরা মাদক ব্যবসার বিরুদ্ধে মাঠে নামায় শীর্ষ মাদক ব্যবসায়ী খাড়া বাদশা ক্ষুব্দ হয়ে উঠে। এর জের ধরে তার নেতৃত্বে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে বুধবার বিএনপির নেতাকর্মীদের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে তাদের আহত করে।

এদিকে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রামগড় উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার বিকালে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্যাহ, পৌর বিএনপির সভাপতি মো. জসীম উদ্দিন, যুগ্ম সম্পাদক সুজায়েত আলী ও সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া প্রমুখ।

এমএসএম / এমএসএম

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ

দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার

বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত

তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস

হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত

‎চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা

মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত