হিট প্রজেক্ট প্রাপ্ত যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুই শিক্ষককে সংবর্ধনা প্রদান
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে হায়ার এডুকেশন এক্সেলারেশন অ্যান্ড টেকনোলজি (হিট) প্রজেক্ট প্রাপ্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে ডীন অফিসে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হিট প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদ্বয় হলেন- ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ও জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মশিয়ার রহমান।
এ বিষয়ে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, দুটি হিট প্রজেক্ট আমাদের অনুষদের জন্য বিরাট অর্জন। প্রথমবারের মতো এমন সংবর্ধনার আয়োজন করেছি। পিআই-এর কাছ থেকে দায়বদ্ধতা বজায় রাখার আশা করি। কেননা প্রজেক্টগুলোর অর্থের উৎস বিশ্বব্যাংকের ঋণ এবং এ ঋণ শোধ করতে হবে দেশের সাধারণ মানুষের দেওয়া ভ্যাট-ট্যাক্স থেকে। এ প্রজেক্ট প্রাপ্তির মধ্য দিয়ে আমাদের গবেষণার কার্যক্রমকে আরো সমৃদ্ধি ও শক্তিশালী করবে এবং গবেষণার ফলাফল আমাদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণ বয়ে আনবে। সর্বোপরি প্রজেক্ট প্রাপ্ত শিক্ষকদেরকে অভিনন্দন ও তাদের জন্য সফলতা কামনা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে হিট প্রজেক্ট প্রাপ্ত দুই শিক্ষককে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ ফুলেল সংবর্ধনা দেন।
উল্লেখ্য, সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ১৪৮১টি প্রজেক্ট প্রাথমিকভাবে জমা পড়ে । ইউজিসির যাচাই-বাছাই ও প্রেজেন্টেশনের মাধ্যমে মোট ১৫১টি প্রজেক্ট নির্বাচিত হয়, তারমধ্যে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের দুটিসহ মোট পাঁচটি হিট প্রজেক্ট পায় যবিপ্রবি।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান