ঢাকা রবিবার, ৭ জুন, ২০২৬

সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে ৩০০ বছরের পুরেনো জমিদার বাড়ি


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ১:২৫

সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের ভৈরব মজুমদারের ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি। জানা গেছে, ১৭৪৮ সালে বরদৈন মুন্সি বাড়িতে তৎকালীন এ অঞ্চলের বিখ্যাত জমিদার ভৈরব মজুমদার নয়নাভিরাম ও নান্দনিক বাড়িটি নির্মাণ করেন। সংস্কারের অভাবে সৌন্দর্যমণ্ডিত এ বাড়িটি তার জৌলুস হারাচ্ছে। সুপ্রাচীন বাড়িটির দরজা-জানালাগুলো ভেঙে গেলেও দ্বিতল এ নিদর্শনটি কালের রাজসাক্ষী হয়ে এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে।

লোকমুখে জানা গেছে, ১৬০০ সালে ভারতের উত্তর প্রদেশ থেকে ভৈরব মজুমদারের পূর্বপুরুষরা এই অঞ্চলে আসেন। মোগল সাম্রাজ্যের উত্তরপ্রদেশের প্রশিক্ষিত সেনাবাহিনীর একটি ইউনিটের দায়িত্বে  ছিলেন ভৈরব মজুমদারের পিতা রঘু নারায়ণ মজুমদার। পরে এই অঞ্চলের একটি বিশাল মৌজার অধিকৃত হয়ে যান তিনি। তারই পুত্র ছিলেন ভৈরব মজুমদার। পাশের আরেকটি অঞ্চলের ভাটির বাঘ খ্যাত বৃহত্তর নোয়াখালীর শমসের গাজী যখন ত্রিপুরার মহারাজার খাজনা দেয়া বন্ধ করে দেন এবং ১৭৩৯ ও ১৭৪০ সালে মহারাজার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। তখন তার সাথে একমত পোষণ করেন এই অঞ্চলের বরদৈনের ভৈরব মজুমদার। পরবর্তীতে মহারাজাকে যুদ্ধে পরাজিত করে ত্রিপুরার শাসনকর্তা হয়ে যান শমসের গাজী।

ব্রিটিশ রাজ পলাশীর যুদ্ধে জয়ী হলে ত্রিপুরার পরাজিত কৃষ্ণ মানিক্য ব্রিটিশদের সহযোগিতায় শমসের গাজীকে আক্রমণ করে পরাজিত করেন। বন্দি হন ভৈরব মজুমদার। সুদর্শন ভৈরব মজুমদারের সৌন্দর্যে বিমোহিত হয়ে রানী রাজাকে অনুরোধ করেন তাকে মুক্ত করে দিতে। রানীর কথা রাখতে গিয়ে রাজা কৌশলে খাবারের সাথে মিশিয়ে ভৈরব মজুমদারের শরীরে বিষ প্রয়োগ করে মুক্ত করে দেন। ত্রিপুরার উদয়পুর থেকে ঘোড়ায় চড়ে বরদৈন আসলে তার শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। সাথে সাথে ঘোড়া থেকে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। মৃত্যুর পর একই স্থানে তাকে সমাহিত ও তার সম্মান রক্ষার্থে তার বংশধররা তৎকালীন সময়ে (১৭৬০ সালে) দুটি সুউচ্চ মট নির্মাণ করেন, যা আজও বিরাজমান রয়েছে। তখন থেকেই এলাকাটি মটের তল নামে পরিচিত।

জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত ভৈরব মজুমদারের বংশধররা এই অঞ্চলের প্রজাদের কল্যাণে অনেক অবদান রেখেছেন। ভৈরব মজুমদারের চতুর্থ প্রজন্ম অনাথ বন্ধু মজুমদার কুমিল্লা শহরে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। বর্তমানে অনাথ বন্ধু মজুমদারের এক পুত্র শক্তি ভূষণ মজুমদার বসবাস করেন কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরীপাড়ায়। তার একমাত্র পুত্র ভাস্কর মজুমদার প্রতি বছর পূর্বপুরুষদের স্মৃতিধন্য বরদৈন মুন্সিবাড়িতে কিছুটা সময় কাটিয়ে আসেন।

ইতিহাসের পু‍ঁথি-কাব্যে ভৈরব মজুমদারকে নিয়ে লেখা না হলেও লোকমুখে ও পালাগানে তিনি বেঁচে আছেন দীর্ঘদিন। যেগুলো সংরক্ষণ করা এখন সময়ের দাবি।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, প্রাচীন নিদর্শনটি কী অবস্থায় আছে তা আমি সরেজমিন গিয়ে দেখব। পরে বিস্তারিত জানাতে পারব। নিদর্শনটি সংরক্ষণে পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজার দীঘি থেকে সরিয়ে নেয়া কুমিরটি ফিরিয়ে দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন

শ্যামনগরে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

পল্লবীর রামিসা হত্যা রায়! স্বপ্নার পরিবার বিচার চায় ও সোহেলের পরিবারের মিশ্র প্রতিক্রিয়া

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ, ডুবুরী না থাকায় ২ ঘণ্টা পরেও শুরু হয়নি উদ্ধার কাজ

নোয়াখালীতে জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পঞ্চগড়ে পুকুরে গোসল করতে গিয়ে আর ফেরা হলো না দুই হাফেজ শিক্ষার্থীর

ঘুষ-দুর্নীতির মাধ্যমে কোটিপতি নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া

মৃত খালে ফিরছে জীবনের স্রোত, জলাবদ্ধতা কাটিয়ে নতুন সম্ভাবনার পথে হাটহাজারী

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি আইনি পরামর্শ দেবেন আইনজীবী আসলাম

‎‎বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে উদ্দীপনের র‌্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সদস্য হলেন ডা. লিটন এমপি