ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ওয়ান ব্যাংকের উদ্যোগে দাগনভূঞায় খাবার বিতরণ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২-৯-২০২৪ বিকাল ৫:৪৬
ফেনীর দাগনভূঞা উপজেলা ওয়ান ব্যাংকের উদ্যোগে বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থানরত বানভাসিদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল থেকে আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল এন্ড প্রাইমারি স্কুল, কে এম সি হাই স্কুল, তাকিয়া প্রাইমারি স্কুল, ইসহাকিয়া ফোরকানিয়া মাদরাসা, দক্ষিন আলিপুর স্কুল এন্ড কলেজ, উত্তর আলি পুর প্রাইমারি স্কুল, জমিলা খাতুন আলিম মাদরাসা, হোসাইনিয়া দাখিল মাদরাসা, করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুল সালাম,  আজিজিয়া ফাজিল মাদরাসা, গাউছিয়া মডেল মাদরাসা সহ  সেনবাগ থানায় আল জাহিদ ক্যাডেট মাদরাসা, সেনবাগ পাইলট হাই স্কুল, এম এম চৌধুরী মেমোরিয়াল হাই স্কুল, সেনবাগ ফাজিল মাদরাসা, উত্তরা আজিমল সরকারি প্রাইমারি স্কুলে প্রায় ৬ হাজার প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়াও দাগনভূঞায় বিভিন্ন হতদরিদ্রদের মাঝে ও খাবার প্রদান করা হয়েছে। খাবার  বিতরণে উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট সাব্বির সাখাওয়াত হায়াত, ভাইস প্রেসিডেন্ট মোবাসসেরুল হক, সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড ইনচার্জ ইসিএসডি কাজি মোহাম্মদ ফোরকান, এফএভিপি এন্ড ব্রাঞ্চ ম্যানেজার এ্যাপোলো কুমার বনিক, 
প্রিন্সিপাল অফিসার মো. মিনহাজ হাসানসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত