ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে সহিংসতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে সংলাপ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২৫-৮-২০২১ দুপুর ৪:৩৪

ঠাকুরগাঁওয়ে সহিংসতা প্রতিরোধ ও সহিংসতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘আমিই পারি শিশুর শারীরিক সহিংসতা প্রতিরোধ করতে’ এ প্রতিপাদ্যে বুধবার (২৫ ‍আগস্ট) ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে সংলাপ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সহকারী জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ফিল্ড কো-অর্ডিনেটর অ্যাডভোকেসি তানজিমুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মনোয়ার হোসেন, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম প্রমুখ। সংলাপে সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ অংশ নেন।

এ সময় বক্তাগণ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ বিষয়ভিত্তিক আলোচনায় সহিংসতা প্রতিরোধ ও সহিংসতামুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠনে তাদের যৌক্তিক সুপারিশমালা উপস্থাপন করেন। এরমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধকরণ, স্মার্ট মোবাইল ফোন ব্যবহার বন্ধ, সামাজিক মাধ্যমের অবাধ ব্যবহার সীমিতকরণ, ভবিষ্যৎ গঠনে কর্মপরিকল্পনা গ্রহণে কাউন্সিলিংয়ের ব্যবস্থা, বাল্যবিবাহ বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সামাজিক নিরাপত্তা জোরদারকরণ, পাড়া-মহল্লায় সহিংসতা প্রতিরেধে কমিটি গঠনসহ সচেতনতা বৃদ্ধিমূলক নিয়মিত সভা-সেমিনার আয়োজনের উল্লেখযোগ্য সুপারিশসহ আরো বেশকিছু সুপারিশ পেশ করেন।

এমএসএম / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে