ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

গুইমারার সিন্দুকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্র উদ্বোধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৩-৯-২০২৪ দুপুর ৪:৩

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।

সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ভাষা শিখন কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমাসহ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

প্রাথমিকভাবে ভাষা শিখন কেন্দ্রে ৩০ জন ত্রিপুরা ও ৩০ জন মারমা ছাত্র-ছাত্রী যথাক্রমে ত্রিপুরা (ককবরক) ও মারমা ভাষা সম্পর্কে দক্ষতা (শুদ্ধভাবে লেখা ও পড়া) অর্জন করবে বলে জানায় উপজেলা প্রশাসন, গুইমারা। 

ভাষা শিখন কেন্দ্র নিয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রতিপাদ্য (পৃথিবীর কোন ভাষাই হারিয়ে যাবে না) বাস্তবায়নে উপজেলা প্রশাসন, গুইমারার উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে প্রথমবারের মতন এই কার্যক্রম শুরু হয়েছে। মূলত সকল মাতৃভাষাকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা। এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও চলমান রাখার জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও  সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত