ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কাকিনায় সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট-২৪ সিজন-৩ এর উদ্বোধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৯-২০২৪ দুপুর ১:৪৪

মাঠে মাঠে উল্লাস খেলাধুলা বারোমাস স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কাকিনায় সিক্সার সেট ক্রিকেট টুর্নামেন্ট-২৪ সিজন-৩ উদ্বোধন হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় লালমনিরহাটে কালীগঞ্জে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ওয়াল্টনের সৌজন্যে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। এসময় বিশেষ অতিথি ছিলেন ওয়াল্টনের চিফ ডিভিশনাল অফিসার ওয়াহিদুল ইসলাম, ডিভিশনাল ক্রেডিট ম্যানাজার শাকিল হোসেন। কাকিনা ক্রিকেট পরিবারের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় স্বাগতিক কাকিনা ব্রাইড বয়েজ ক্রিকেট দলের সাথে মোকাবেলা করে রংপুর টেপটেনিস ক্রিকেট দল। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনদ সভায় সভাপতিত্ব করেন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান। আগামী ৭ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।ওয়াল্টনের সৌজন্যে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে একটি ফ্রীজ এবং রানার্সআপ দল পাবে একটি এলইডি টেলিভিশন। মনোমুগ্ধকর এ টুর্নামেন্টের প্রথম খেলায় ওয়াল্টনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়াপ্রেমী সচেতন মহল, খেলোয়াড়বৃন্দসহ অন্তত ২ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন