ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৬-৯-২০২৪ রাত ১১:৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সদস্য ছাত্র সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের মুক্তিযোদ্ধা ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলার দুই প্রেসক্লাবসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য দেন- ছাত্রদের পক্ষে তারেক মাহমুদ। তিনি তার বক্তব্যে রাষ্ট্রীয় সংস্কার ও সমাজে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে তাদের কর্মসূচি বিস্তারিত তুলে ধরেন। এ কর্মসূচি বাস্তবায়নে তিনি সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। ছাত্রদের মধ্যে আরো বক্তব্য দেন- হাবিবুর রহমান, শাহ আলম, জসিম উদ্দিন প্রমুখ। 

সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রেখে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, প্রেসক্লাব (পুরাতন) আহবায়ক কুশমত আলী, সদস্য হুমায়ুন কবির, সফিকুল ইসলাম শিল্পি, প্রেসক্লাব সদস্য নূরুল হক, আশরাফুল ইসলাম, খুরশিদ আলম শাওন, আনোয়ার হোসেন, একে আজাদ, জিয়াউর রহমান প্রমুখ। 

এছাড়াও সাংবাদিকদের মধ্যে আবুল কালাম আজাদ, লেমন সরকার, রেজাউল করিম রাজা, বিজয় রায়, আনোয়ার হোসেন জীবন,আবু জাফর, সুজন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে উপজেলায় কর্মরত ছাত্রদের একটি তালিকা সাংবাদিকদের কাছে দেয়ার এবং ছাত্রদের কাছে দুই প্রেসক্লাবের
সদস্যদের তালিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ছাত্ররা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সাংবাদিকরা তাদের বক্তব্যে ছাত্রদের কর্মসূচিতে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির