খাগড়াছড়িতে রেড ক্রিসেন্ট এর সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সাত দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে খাগড়াছড়িতে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট প্রাঙ্গণে পৌরসভা ও সদর উপজেলার সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৯৫০ পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি।
প্রধান অতিথি বলেন,বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরই স্বজন। এই খাদ্য সামগ্রীকে আপনাদের জন্য উপহার। সবাই একে অপরের,আমরা সবাই নিজের আত্ম নিয়োগের মাধ্যমে নিজের সম্পর্ক আরো মধুর করে তোলার সময় এখনি। তাই প্রতিটি দূর্যোগে নিজেদের আন্তরিকতা আরো সুদৃঢ় করে গড়ে তোলার কোন বিকল্প নেই জানিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।
এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি সদর জোনের ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এস. অনন্ত বিকাশ ত্রিপুরা, সেক্রেটারি মো: সাইফুল্লাহ,খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ বাতেন মৃধা,খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ধীমান খীসা, ইউনিট অফিসার আবদুল গনি মজুমদার প্রমূখ।
এতে চাল, ডাল, তেল, লবন, চিনি সুজি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। এরআগে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে কার্ডের মাধ্যমে সুশৃঙ্খল ভাবে এ খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় ক্ষতিগ্রস্তদের।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন