বিএনপির আগামীর রাজনীতি হবে তারুণ্যের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে: আমীর খসরু
বিএনপির আগামীর রাজনীতি বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে হবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের মানুষের সমস্যাকে চিহ্নিত করে বিএনপি জনগণকে সাথে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে এবং আগামীতেও করবে। বিএনপির রাজনীতির শক্তি জনগণ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দীঘিনালার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে এসে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।
বিকেলে জেলা সদরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা শেষে মুক্তমঞ্চে জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন