ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সিন্দুকছড়ি জোনের মানবতা ও সমাজ কল্যাণ মানবিক সহায়তা প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৮-৯-২০২৪ দুপুর ৪:৩

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূরক কর্মসূচি পরিচলনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

এরই ধারাবাহিকতায় রবিবার (৮ সেপ্টেম্বর) শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোন সদরের বিদ্যুৎবিহীন পরিবারের মাঝে আলোর ব্যবস্থার জন্য সোলার প্যানেল, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, আসন্ন বর্ষা মৌসুমে দুস্থ ও অসহায় মানুষের বসবাস যেন বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ঢেউটিন ও ছাতা, প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে করার মেশিন, বিশুদ্ধ পানি পানের জন্য পানির ফিল্টার, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ, স্থানীয় ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থসহ ১৯২ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান করা হয়। মানবিক কর্মকাণ্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা (পিএসসি, জি)। 

আরো উপস্থিত ছিলেন- সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ (এসপিপি, পিএসসি)। এ সময় জোন কমান্ডার উপস্থিত সবা্কই সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও তিনি এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা