দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা
মানিকগঞ্জের সিংগাইরে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি দৈনিক সকালের সময় পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর নির্দেশে তালেবপুর ইউনিয়ন ভূমি সহকারী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন- ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী তারেক এবং আবুল কন্ট্রাক্টর।
সূত্রে জানা গেছে, উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা-কলাবাগান এলাকার গাজীখালী নদী থেকে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিভিন্ন জায়গায় বিক্রি করছিল চক্রটি। পরে এ বিষয়ে গত ৩ সেপ্টেম্বর জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকায় ‘সিংগাইরে নদী থেকে বালু উত্তোলনে ঝুঁকিতে বসতবাড়ি, কৃষিজমি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে বিষয়টি নজরে আসে প্রশাসনের। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী আজাহার আলী ড্রেজার জব্দ করে জড়িত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি আমার নজরে আসে। পরে ইউনিয়ন ভূমি সহকারীকে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়। উপজেলার অবৈধ ড্রেজার ব্যবসায়ীসহ যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন