পিরোজপুরে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতবিনিময়
পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর শাখার নেতৃবৃন্দ। রবিবার (৮ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর প্রেসক্লাবের হলরুমে তারা এ মতবিনিময় করেন।
এতে অন্যদের মধ্যে সংগঠনটির জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দীন শেখ, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম জিয়াউল করীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আল-আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ডা. মুফতি রেদওয়ান হুসাইন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদের সঞ্চালনায় এবং সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, বিগত আওয়ামী শাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি এবং স্বাধীনভাবে নিজেদের মতামতও প্রকাশ করতে পারেনি। বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার তাদের শাসনামলে বেশ কয়েকটি গণহত্যা চালিয়েছে। তবে বর্তমানে মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে। আর এ স্বাধীনতা ধরে রাখতে হলে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আহ্বান জানান তারা।
এক প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা বিশ্বাস করি আমরা সবাই বাঙালি ও বাংলাদেশি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের নাগরিক, সবার সমান অধিকার।
তারা বলেন, আগামী শারদীয় দুর্গাপূজায় তাদের দলের কর্মীরা বিভিন্ন পূজামণ্ডপে ভলান্টিয়ার হিসাবে পাহারা দেবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার-আচরণ পালন করতে পারে।
মতবিনিময় সভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার