খাগড়াছড়িতে অজ্ঞাত লাশ উদ্ধার
খাগড়াছড়ির চেঙ্গি নদীতে ভেসে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার পর মরদেহটি উদ্ধার করে পুলিশ। খাগড়াছড়ি সদরের আরামবাগ (পুরাতন গরু বাজার) ঘাটপার এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই রিয়াজ জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে খাগড়াছড়ি সদর থানার ওসির নির্দেশে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার কর হয়। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি জানিয়ে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শী মেহেরাজ আলী ফাহিম বলে, নদীতে এক ব্যাক্তির লাশ ভেসে আসতে দেখে স্থানীয়রা নদীর পাড়ে এনে পুলিশে খবর দেন। অজ্ঞাত লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে ড়িড় জমায় স্থানীয় জনতা।
তারা জানান, চেঙ্গি নদী দিয়ে এক ব্যক্তির (পুরুষ) লাশ ভেসে আসতে দেখে স্থানীয় এলাকাবাসী নদীর পাড়ে এনে পুলিশে খবর দেন। অজ্ঞাত মৃত ব্যক্তির মরদেহ নিয়ে জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান