ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

বিজিবির যামিনীপাড়া জোন কর্তৃক দুস্থ-অসহায় পাহাড়ি-বাঙালিদের অনুদান প্রদান


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১১-৯-২০২৪ দুপুর ৪:৪

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ সেপ্টেম্বর) যামিনীপাড়া জোনের জোন কমান্ডার লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন নির্মাণসামগ্রী অনুদান প্রদান করেন।

জোনের আওতাধীন দুস্থ ও অসহায় (১) সুনীল ত্রিপুরা, পিতা-মৃত প্রেমানন্দ ত্রিপুরা, গ্রাম-পোড়াবাড়ী, ডাকঘর-তাইন্দং, (২) মনোয়ারা বেগম, স্বামী-মৃত নজীর আহাম্মদ, গ্রাম-মুসলিমপাড়া, ডাকঘর-তবলছড়ি, (৩) হালিমা খাতুন, স্বামী-মৃত আইয়ূব আলী, গ্রাম-করিম মাস্টারপাড়া, ডাকঘর-তবলছড়ি, (৪) চাই থৈয়াই মারমা, গ্রাম-মুসলিমপাড়া, ডাকঘর-তবলছড়ি, (৫) মোঃ হাবিল, পিতা-জাফর আহাম্মদ, গ্রাম-বেলাল পোষ্ট, ডাকঘর-বড়নাল, (৬) কাগদ্রুতি ত্রিপুরা, পিতা-পছন্দ কুমার ত্রিপুরা, গ্রাম-গাংগারা টিলা, ডাকঘর-তবলছড়ি সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। 

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে জোন থেকে ১২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়। ডাকবাংলা ফুলকুঁড়ি বিদ্যানিকেতন এবং তবলছড়ি ইসলামিয়া (ফাযিল) মাদ্রাসার অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় ০২ বান করে মোট ০৪ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়। ০২ জন বন্যায় ক্ষতিগ্রস্থ ও ০৬ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসা এবং ০৬ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে মোট ৩৮,৫০০/- টাকা নগদ প্রদান করেন। 

এছাড়াও সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং মইদাছড়া পাড়া বিলিভার্স চার্চ ও মরাটিলা শিব মন্দির সংস্কার বাবদ মোট ৩০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়। তবলছড়ি গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ০৫ সেট পাঠ্য পুস্তক এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল এবং ৫০ কেজি চিনি বিতরণ করেন। 

এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে স্থানীয় ৫০ জন এবং অধীনস্থ ০৫টি বিওপি হতে ১১০ জনকে বস্ত্র সহায়তা প্রদান করা হয়। মোট ২,০৭,১০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ২৫৯১ জন (পাহাড়ি-১৪৮৭ জন এবং বাঙালি-১১০৪ জন)।

এমএসএম / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত