ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বায়কদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১১-৯-২০২৪ বিকাল ৭:৩৩

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির  সমন্বায়কদের সঙ্গে লালমনিরহাটের  শিক্ষার্থীদের এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার বিকালে জেলা কালেক্টরেট মাঠে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সমন্বয়ক তারিকুল ইসলাম তারিক, আবু সাইদ দুলাল, সুমন বসুনীয়া, রাসেল আহমেদ, আব্দুল মুনইম, তাসনিম প্রমুখ।

এসময় বক্তব্যে তারা বলেন, আমাদের আন্দোলন ছিলো কোটা সংস্কার আন্দোলন।  কিন্তু হাসিনা সরকার সেই আন্দোলন দমানোর জন্য পুলিশ বাহিনীকে দিয়ে ছাত্রদের বুকে গুলি করেছে। কেড়ে নিয়েছে তাজা প্রাণ। হাসিনার পদে পদে ভূল ছিলো।  তাই সে দেশ ছেড়ে পালিয়ে ভুলের খেসারত দিচ্ছে। তবে তার দুর্নীতিবাজ পেতাত্মরা এখনো অনেকে দেশে আছে। আমরা তাদের যেখানেই পাবো ধরে নিয়ে আইনের হাতে তুলে দেবো। আমরা চাই প্রশ্ন করার আন্দোলন।  আর যদি কেউ বেনজির বা হারুন হতে চায় আমারা রুখে দেবো। আমরা স্বাধীন বাংলার নাগরিক। আমরা ভারতের কাছে আর মাথা নত করবো না। আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো। তারা বলেন, আমরা উত্তরবঙ্গকে আর পিছিয়ে থাকা দেখতে চাই না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে  সরকারকে সহায়তা করে দেশ এগিয়ে নিয়ে যাবো। স্বেরাচার হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে আমার যুদ্ধ আংশিক শেষ হয়েছে। যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের টার্গেট দলীয় লেজুড়বৃত্তি উৎখাত করা। আমরা দুর্নীতি ও চাঁদবাজ রুখে দিয়ে বৈষম্য বিরোধী দেশ গড়ে তোলবো।

এরআগে কেন্দ্রীয় সমম্বয়কগণ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে নিহত লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার শহিদ মেরাজুল ইসলাম মেরাজের কবর জিয়ারত করেন।

T.A.S / T.A.S

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন