সিংগাইরের শহীদ রফিক সেতুর টোল বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
সিংগাইরের প্রবেশদ্বার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের ধলেশ্বরী নদীর ওপর ’৫২-্এর প্রথম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের নামে ২০০০ সালের ২৬ জানুয়ারি উদ্বোধন করা হয় ‘শহীদ রফিক সেতু’। উদ্বোধনের পর থেকে দীর্ঘ ২৪ বছর টোল আদায় হলেও এখনো বন্ধ না হওয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, ইসলামী ছাত্র আন্দোলন, পরিবহন চালকসহ সিংগাইরের সাধারণ জনগণ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে টোল প্লাজা ভাংচুর, অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।
শহীদ রফিক সেতুর অন্যায্য টোল বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী বক্তব্য রাখেন। এছাড়াও বিক্ষোভ কর্মসূচির সমন্বয়ক ইঞ্জিনিয়ার আবু সায়েম, ইসলামী আন্দোলনের নেতা মাসুদূর রহমান আইয়ুবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. রুমি এবং ছাত্র-জনতার মধ্যে মো. আসিফ, মো. মিরাজ, মো. রনি, জয় ইউনুস, মো. আবীর আহমেদ, মো. সাইদুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
কৃষিনির্ভর সিংগাইরকে শিল্পাঞ্চলে পরিণত করতে এই টোল বাধা বলে জানান বক্তারা। কর্তৃপক্ষের কাছে ভাষা শহীদ রফিক সেতুর টোল আদায় স্থায়ী বন্ধের অনুরোধ জানিয়েছেন বক্তারা।
উল্লেখ্য, মাত্র ৩০৭ মিটার দৈর্ঘ্যর এই ছোট সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে মাত্র ২৪ কোটি টাকা। গত ২৪ বছরে এই সেতু থেকে টোল আদায় হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা, যা এরকম ১৩টি সেতুর সমান। গত ২৪ বছরে সেতুর রেলিংয়ের ঢালাই খুলে গেছে, সেতুর লোহার সংযোগ পাত ভেঙে গেছে, ঢালাই ভেঙে গর্ত হয়েছে। অথচ টোল নামক অভিশাপ বিদায় নিচ্ছে না।
অনেকে জানিয়েছেন, বিগত স্বৈরাচারের দোসর মো. লুৎফর রহমান লেয়াজোঁর মাধ্যমে বারবার ইজারা নিয়েছে। শেষ গত সরকারি দলের সাথে আঁতাত করে ২০২৭ সাল পর্যন্ত ইজারা বাড়িয়ে নেয়, যা অন্যায্য। তাই সিংগাইরের ছাত্র-জনতা আজ একতাবদ্ধ, প্রথম ভাষা শহীদের সম্মান রক্ষায় এই অন্যায্য টোল স্থায়ী বন্ধ না করে ঘরে ফিরবে না।
T.A.S / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন