দীঘিনালায় অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটক
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফন্টের এক সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে থানা পুলিশ।আটককৃত ব্যক্তি উপজেলার কবাখালী ইউনিয়নের তারাবুনিয়া এলাকার বিনন্দ মোহন চাকমার ছেলে সুজন চাকমা (৪৫)৷
দীঘিনালা থানা সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর অভিযানে ১১ সেপ্টেম্বর উপজেলার মেরুং ইউনিয়নের গুলছড়ি এলাকার কেয়াংঘর নামক পাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় যৌথবাহিনী তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১টি দেশি অস্ত্র ও ২ রাউন্ড লেড কার্তুজ উদ্ধার করে।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল হক বলেন, আটককৃত সুজন চাকমার কাছে অবৈধ অস্ত্র ছিল। যৌথবাহিনীর অভিযানের মাধ্যমে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied