চৌদ্দগ্রামে ২০০ ভারতীয় স্মার্টফোনসহ গ্রেফতার ৩
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধ পথে আসা ৪০ লাখ টাকার ২০০ ভারতীয় স্মার্টফোন এবং একটি হাইয়েস গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলো- কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের শাহজাহান মজুমদারের ছেলে ইবনে জাহান বিন সম্পদ (২৫), একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোস্তফা কামাল (৩২) এবং সদর দক্ষিণ উপজেলার বালুরচর এলাকার আবদুল লতিফের ছেলে কামাল (৩৬)।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা তথ্যটি নিশ্চিত করে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন চোরাই পথে এনে দেশের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে একটি হাইয়েস গাড়ি (ঢাকা মেট্রো-চ-১৫-৩৬০৫) আটক করা হয়। পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে ভারতীয় রিডমি কোম্পানির ২০০ স্মার্টফোন এবং ১৮০ পিস হ্যাডফোন জব্দ করা হয়। এ সময় তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়িতে থাকা তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়। জব্দকৃত মোবাইল সেট ও অন্যান্য মালামালের বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ৭৫ হাজার টাকা। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল