ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাবেক সমাজকল্যাণমন্ত্রীর ছত্রছায়ায় কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৪-৯-২০২৪ বিকাল ৫:১৪

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কালীরহাটে অবস্থিত কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়। প্রতিষ্ঠানটি নানা অনিয়মের কারণে বেশ সমালোচিত। লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের ছত্রছায়ায় থেকে প্রতিষ্ঠাতা বাবলু কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী নিয়োগ বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এবং শিক্ষক পদের জন্য দেয়া টাকা ফেরত চাইলেও টাকা না পেয়ে উল্টো হুমকি পেতে হয়েছে মনিরুজ্জামান নামে এক শিক্ষককেও। এমনই অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের ক্যান্টিন মোড়ের একটি হলরুমে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষক মনিরুজ্জামান। সংবাদ সম্মেলনে কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবলুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

লিখিত বক্তব্য শিক্ষক মনিরুজ্জামান জানান, কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর থেকেই প্রতিষ্ঠাতা মো. বাবলু আহম্মেদের সাথে ৮ লাখ টাকা চুক্তিতে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার কথা হয় তার। পরবর্তীতে ২০১৩ সালের ২২ নভেম্বর মনিরুজ্জামানের বাড়িতে বাবলুকে ৫ লাখ টাকা দেয়া হয়। সে পরিপেক্ষিতে বাবলু আহমেদ ২০১৩ সালের ২৭ নভেম্বর মনিরুজ্জামানকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেন। নিয়োগের তিন মাসের মধ্যে বাবলুকে অবশিষ্ট টাকাও দেন মনিরুজ্জামান বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

শিক্ষক মনিরুজ্জামান তার বক্তব্যে বলেন, আমাকে স্থায়ীভাবে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়ার পরও মাঝেমধ্যে ৫-১০ হাজার টাকা দিতে হতো প্রতিষ্ঠাতার হাতে। শিক্ষক মনিরুজ্জামানের বেতন হবে বলে ১২ বছর অতিক্রম হলেও বেতন হয়নি। নতুন করে বিদ্যালয়ের ভবনের অজুহাতে সভাপতি আরো টাকা দাবি করলে দিতে অস্বীকৃতি জানিয়ে পূর্বে দেয়া টাকা ফেরত চাই। এতেই বাধে বিপত্তি। ঘটে অপ্রীতিকর ঘটনা এবং তাকে হুমকি দেয়া হয় বলে শিক্ষক মনিরুজ্জামান উল্লেখ করেন। পরে গ্রাম্যভাবে বিষয়টি আলোচনা করে সমাধানের চেষ্টা ও পরে উকিল নোটিসের মাধ্যমে টাকা ফেরত চাইলেও মনিরুজ্জামান পাননি কেনো সুরাহা।

বর্তমানে কালীরহাট প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকসহ অন্তত ৮৫ জন স্টাফ থাকলেও কেউ বেতনভুক্ত নয়। সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের কাছের মানুষ হিসেবে পরিচিত থাকায় এলাকায় কেউ প্রতিবাদের সাহস পাননি দীর্ঘদিনেও। বর্তমানে বংশীয় প্রভাব থাকায় টাকা ফেরত চাইলেও এলাকাছাড়া করাসহ নানা হুমকি পেতে হচ্ছে মনিরুজ্জামানকে বলে উল্লেখ করেন তিনি।

বিষয়টিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর ও নিজের টাকা ফেরত পেতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যশা করেন মনিরুজ্জামান। এ সময় দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষক মনিরুজ্জামান। বর্তমানে অসহায় মনিরুজ্জামান নিরাপদে জীবিক নির্বাহের জন্য ভিন্ন জেলায় গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করছেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন