খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপারের বাজার পরিদর্শন
বাজার পরিদর্শন করেছেন খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল। বরিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পরিদর্শনকালে খাগড়াছড়ি জেলা শহরের বাজার ব্যবস্থার খোঁজখবর নেন তিনি।
এ সময় জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর মুক্তমঞ্চ হয়ে মিনি সুপার মার্কেট, কেন্দ্রীয় মসজিদ, লক্ষ্মী নারায়ণ মন্দিরসংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের মতামত নিয়ে ব্যবসায়ীদের পুলিশের পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা করার কথা জানান নবাগত পুলিশ সুপার। একই সাথে শহীদ কাদের সড়ক ঘুরে মুক্তমঞ্চে এসে সাংবাদিকদের সাথেও কথা বলেন তিনি।
বাজার ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে খোঁজখবর নিয়ে চাঁদাবাজি বন্ধ, সড়কে শৃঙ্খলা ফেরানোসহ পুলিশি সহায়তার প্রতিশ্রুতি দেন পুলিশ সুপার আরেফিন জুয়েল।
তিনি বলেন, নতুন বাংলাদেশ পুলিশ জনকল্যাণে কাজ করে যাবে। জনগণের পাশে থেকে সর্ব্বাত্মক সহায়তাসহ কাউকে হয়রানি করা হলে সে বিষয়ে অভিযোগ পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
এ সময় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল আলম, ওসি মো. বাতেন মৃধা, ট্রাফিক ইন্সপেক্টর সুপ্রিয় দেব, সার্জেন্ট তরুণ, জীপ সমিতির নেতৃবৃন্দ, বাজার পরিচালনা কমিটির সদস্য এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন