ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:২১

টাঙ্গাইলে যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল ও ভারি বর্ষণের ফলে বৃহস্পতিবার (২৬ আগস্ট) যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে অভ্যন্তরীণ ধলেশ্বরী, লৌহজং, বংশাই ও ঝিনাই নদীর পানিও বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দুদিন স্থিতিশীল থাকার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের ফলে এ পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে যমুনা নদীর চরাঞ্চল, নিম্নাঞ্চল ‍এবং অভ্যন্তরীণ নদীতীরবর্তী এলকার ফসলি জমি ও ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। যমুনা ছাড়াও ধলেশ্বরী নদীর পানি ৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগ।

কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ভৈরববাড়ী গ্রামের প্রায় দেড়শ পরিবার গত এক মাসে গৃহহীন হয়ে পড়েছে। ঘরবাড়ি হারিয়ে লোকজন আশ্রয় নিয়েছেন আশপাশের বিভিন্ন এলাকায়। এখনো মাঝেমধ্যে ভাঙছে। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই পানি প্রবেশ করেছে। শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আহসানুল বাসার জানান, এ পর্যন্ত প্রায় ৩৫ হেক্টর আমন ক্ষেত বন্যায় তলিয়ে গেছে। এখনো নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ কারণে পানিবন্দি এসব মানুষের ভোগান্তি বাড়ছেই।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার