ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ধনঞ্জয়ের মুত্যুতে কয়রায় শোকের মাতম


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ২৬-৮-২০২১ দুপুর ৪:৪১

কয়রায় অকালে ঝরে গেল এক মেধাবী ছাত্র ধনঞ্জয়ের প্রাণ। মহামারী করোনার ছোবলে একটি পরিবারের স্বপ্ন সব ভেঙে চুরমার। এলাকার মানুষের মাঝে চলছে শোকের মাতম। গরিব-অসহায় পিতা-মাতা শুধু অঝরে কাঁদছেন। বেদনাবিধুর ঘটনাটি কয়রার ৬নং কয়রা গ্রামের।

জানা গেছে, নদীতে জাাল টেনে ধনঞ্জয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করানোর জন্য অনেক কষ্ট করেছেন গরিব-অসহায় পিতা। লেখাপড়া শেষ করেছেন সন্তান। পিতা-মাতার স্বপ্ন চাকরি করবে পুত্র ধনঞ্জয়। সব স্বপ্ন শেষ মহামারী কোরানার এক ছোবলে। গত ২৪ আগস্ট বিকেলে করোনায় অক্রান্ত হয়ে শ্বাসকষ্টে মুত্যুবরণ করেন কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের অজুর্ন মণ্ডলের ছেলে ঢাকা বিশ্ববিদ্যাালয়ের সমাজকল্যাণ বিভাগের মেধাবী ছাত্র ধনঞ্জয় মণ্ডল। তিনি ৪০তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইবার জন্য অপেক্ষায় ছিলেন।

ধনঞ্জয়ের ৪ মাসের একমাত্র ছেলে ধ্রবজয়কে নিয়ে স্ত্রী সাগরীকাসহ তার পিতা-মাতা শোকে কাতর হয়ে বেঁচে আছেন। সেই সাথে ধনঞ্জয়ের অকাল মুত্যুতে তার পরিবারের পাশাপাশি পুরো এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ধনঞ্জয়ের অকাল মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিবৃতি প্রদান করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার