ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ১৮-৯-২০২৪ দুপুর ৩:২৫

মাগুরার শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যার্নাজী। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।

এ সময় জাতীয় দৈনিক সকালের সময়ের মো. রাশিদুল ইসলাম, দৈনিক দেশের কণ্ঠের মিরাজ শেখ, দৈনিক ঢাকার ডাকের সোহেল রানা, দৈনিক ভোরের চেতনার ইমদাদ হোসেন, দৈনিক সংবাদের পাতার রাব্বি হোসেন, সাপ্তাহিক বর্নমালার নাসিরুল ইসলাম, বিকাশ বাছাড়, জাকিউল আলম, অমলেন্দু সরকার, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যার্নাজী বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। শ্রীপুর উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন-অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণস্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি শ্রীপুর উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বিসিএসের ৩৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী