সিংগাইরে অটোবাইক, ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ১
মানিকগঞ্জের সিংগাইরে পেঁপেবাহী অটোবাইক, বেডফোর্ড ট্রাক ও পিকআপের সংঘর্ষে মো. আরিফ হোসেন (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়ে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের দেউলি কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ হোসেন উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর গ্রামের মো. নূর মোহাম্মাদের ছেলে। একই গ্রামের মৃত ফজল হকের ছেলে অটোবাইক চালক মো. সোহেল রানা (২৫) গুরুতর আহত হয়েছেন।
থানা পুলিশ ও পরিবারের সাথে কথা বলে জানা যায়, পেঁপে নিয়ে অটোবাইক খাসেরচর হতে কিটিংচর কাঁচামালের আড়তে নিয়ে আসার পথে ঢাকাগামী ইটবাহী ট্রাক ও পিকআপ ভ্যানের সাথে ত্রিমুখী সংঘর্ষ হলে অটোবাইকে থাকা চালকসহ ২ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মো. আরিফকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অটোচালক মো. সোহেলকে উন্নত চিকিৎসার জন্য সাভারের স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় ঘাতক ট্রাক পালিয়ে যায়। পিকআপ ভ্যান স্থানীয়রা আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন