সিংগাইরে জমি দখলে ব্যর্থ হয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে জোরপূর্বক জমি দখল করতে ব্যর্থ হয়ে এবার প্রতিপক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এরআগে বিরোধপূর্ণ ওই জমিটি দখল করতে এলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার বাধায় তা পন্ড হয়।
উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামে গত সোমবার(১৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। এবিষয়ে ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তা চেয়ে সিংগাইর থানাধীন শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করতে যান। অভিযোগ না নিয়ে তদন্ত কেন্দ্রের পুলিশ এবিষয়ে আদালতে মামলা করতে বলেছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, বাঘুলী গ্রামের চাঁন মিয়া তার বাড়ির পাশের আরএস ১৫৭৫ খতিয়ানের ১৯ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। একই গ্রামের আব্দুর রহমান জমিটির মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর আব্দুর রহমান গং ভারাটে লোকজন নিয়ে জমিটি অবৈধ ভাবে দখল করার চেষ্টা করে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা বাধাঁ দেয়। এসময় কয়েকজন ছাত্র মারধরের শিকার হন। এক পর্যায়ে ছাত্র জনতার বাধায় তারা পিছু হটতে বাধ্য হয়।
এদিকে জমিটি দখল করতে ব্যর্থ হয়ে গত সোমবার রাতে ৮/১০ জন লোক লাঠিসোঁটা ও দা-বটি নিয়ে চাঁন মিয়ার বাড়িতে হামলা করতে আসে। পরে স্থানীয় লোকজন প্রতিবাদ করেন। এসময় তাদের কাছ থেকে একটি বটি উদ্ধার করেন। পরে আব্দুর রহমানের লোকজন প্রতিপক্ষ চাঁন মিয়া ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী মোঃ চান মিয়া বলেন, প্রতিপক্ষ আব্দুর রহমানসহ ১০-১২ জন দা-বঁটি, লাঠিসোঠা নিয়ে হামলা করতে আসে। তারা আমার ছেলে আলী হোসেন, ভাতিজা সাকিব ও আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। এর আগেও আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। এঘটনায় শান্তিপুর তদন্ত কেন্দ্রে গেলে থানায় যেতে বলেন। থানায় গেলে অভিযোগ না নিয়ে আমাদের কোর্টে মামলা করতে বলেন। জমি নিয়ে আদলতে প্রতিপক্ষের সাথে আমাদের মামলা চলমান আছে।
স্থানীয় খালেক মোল্লা বলেন, আমার স্ত্রী রাস্তায় দাঁড়িয়ে তার ভাইয়ের সাথে প্রবাসে কথা বলছিলো। আব্দুর রহমানের বাড়ির ঐদিক থেকে হঠাৎ কয়েকটা ঢিল এসে পড়ে তার সামনে। রহমান এগিয়ে আসলে এবিষয়ে জিজ্ঞাসা করলে অস্বীকার করে। কিছুক্ষন পরই ১০/১২ জন লাঠি ও বঁটি নিয়ে এগিয়ে আসে। দীর্ঘদিন ধরেই জায়গা নিয়ে চান মিয়ার সাথে বিরোধ চলছে তাদের। যেকোনো সময় অনাকাক্ষিত ঘটনা ঘটতে পারে।
স্থানীয় মোঃ রতন মিয়া বলেন, হঠাৎ আমার দোকানের সামনে ইট ভাঙ্গা ঢিল ছুঁড়ে মারে কে বা কারা। পরে প্রতিপক্ষ আব্দুর রহমান এগিয়ে আসে। পিছনেই বঁটি, লাঠিসোঠা নিয়ে স্বপনের স্ত্রী শিউলিসহ ১০ /১২ জন এগিয়ে এসে মোঃ চান মিয়া ও তার পরিবারকে গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি দেয়।
অভিযুক্ত আব্দুর রহমান ও শিউলি বেগম বলেন, প্রাণনাষের বিষয়টি পুরোপুরি মিথ্যা। মিথ্যা নাটক সাজিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে।
শান্তিরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, জমিসংক্রান্ত কোন অভিযোগ এখন নেওয়া হচ্ছে না। এ ধরনের কোন অভিযোগ থাকলে সবাইকে আদালতে যেতে বলা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা
রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী
ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১
ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু
ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র্যালি
সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান
ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত
পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা