ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পুলিশ সবার বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু : নবাগত ওসি জাহিদুল ইসলাম


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২২-৯-২০২৪ দুপুর ১২:৩৫

মানিকগঞ্জের সিংগাইর থানার নবাগত ওসি মো. জাহিদুল ইসলাম বিপিএম বলেছেন, পুলিশ সবার বন্ধু নয়, ভালো মানুষের বন্ধু। সমাজের অপরাধীরাও জনগণ। তাদের বিরুদ্ধে অবস্থান কঠোর হবে। সমাজে অপরাধীর সংখ্যা কম, তাই ভালো মানুষগুলোকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে অপরাধ নির্মূল করতে হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে শনিবার (২১ সেপ্টেম্বর) তিনি এসব কথা বলেন। 

শনিবার রাত ৮টার দিকে থানার গোলঘরে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, মাদক হচ্ছে রাষ্ট্রের ক্যান্সার। ক্যান্সার নিয়ন্ত্রণ করলে দেহের আবার ক্ষতি হয়। তেমনি মাদক নিয়ন্ত্রণ নয়, একেবারে নির্মূল করতে হবে। সমাজে এই ব্যাধি ছেয়ে গেছে। দেশের সকল স্তর থেকে বৈষম্য দূর করতে হবে।

এ সময় সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মো. মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকা ও গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি মো. সুজন মোল্লা, আনন্দ টিভির প্রতিনিধি মো. মোশাররফ মোল্লা, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মো. মশিউর রহমান শামীম, আমার সংবাদের প্রতিনিধি মো. হাবিবুর রহমান রাজিব, আনন্দ মেলা পোর্টালের মিজানুর রহমান, দৈনিক ঢাকা প্রতিদিনের মো. জশিম উদ্দিন সরকার।

এ সময় বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, এশিয়ান টিভির মো. ইমরান হোসেন, জেটিভির আব্দুল গফুর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মো. আতিকুল ইসলাম, মোবি বাংলার মো. সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, দৈনিক আলোকিত সকালের শাহাদাত হোসেন সাইম উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান