আমাদের পররাষ্ট্রনীতি হলো নতজানু নীতি : অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল
আমাদের পররাষ্ট্র নীতি হলো নতজানু নীতি বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের আদিতমারীতে স্থানীয় রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, এক গালের চড়ের দাগ মুহুতে না-মুছতে আরেক গাল পেতে দেয়া কোনো স্বাধীন-সার্বভৌম দেশের পররাষ্ট্রনীতি হতে পারে না। প্রতিবেশী বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতের সাথে ন্যায্যতাভিত্তিক সম্পর্ক এবং আরেক প্রতিবেশী মিয়ানমারের সাথে প্রায় সম্পর্কহীন পরিস্থিতির মধ্যেও উভয় দেশ বাংলাদেশে তাদের স্বার্থের শতভাগ সুবিধা আদায় করে নিচ্ছে। প্রায় ২০০টি আন্তর্জাতিক নদীর পানির হিস্যা নিয়ে ভারতের সাথে বাংলাদেশের এবং প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে মিয়ানমার জোরপূর্বক বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে। বঙ্গপোসাগরে বিশাল স্থলভাগ প্রাপ্তির পর কোনো উদ্যোগই নেয়া হয়নি। সুনীল অর্থনীতির মনোলোভা তত্ত্বীয় আলোচনা জাতীয় স্বার্থে একেবারেই অর্থহীন। বর্তমানে জটিল ভূরাজনেতিক- অর্থনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপটে ‘মোজাবে ব্যাটেল স্নেক’-এর কূটনীতি অবলম্বন করা এখন সমেয়র দাবি।
নিজের পরিবার ও ব্যক্তি জীবনের নানা তথ্য উপস্থাপন করে তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনকারীদের প্রতি আমার হাজার কৃতজ্ঞতা। এ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করি যেন তারা অতিদ্রুত সুস্থ হয়ে ওঠেন। পৃথিবীতে সফল বিপ্লবের সংখ্যা হাতেগোনা ৪-৫টি। অন্তর্বর্তীকালীন সরকার অতিগুরুত্বপূর্ণ কিছু সংস্কার করলেও এ বিপ্লবের আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যাবে বলে আমি মনে করি না। শেষতক বিপ্লবের মাধ্যমে শুধুমাত্র ক্ষমতার পালাবদলই হবে বলে আশংকা করছি। এ বিপ্লবের নামকরণ, লক্ষ্য নির্ধারণ, দর্শন নির্ধারণ এবং সবশেষ সুষ্ঠু ও আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য একটি রাজনৈতিক বন্দোবস্ত অপরিহার্য। সাথে এই মুহূর্তে বিপ্লবের একটি সুন্দর, সহজ ন্যারেটিভ তৈরি করতে হবে বলে আমি মনে করি। এমন একটি সফল সম্ভবনার স্বপ্নকে অন্তরে লালন করলেও সেই পরিণতির কোনো আলামতই লক্ষ্য করছি না।
উত্তরবঙ্গকে বাংলাদেশের রুটির ঝুড়ি উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের ক্ষেত্রে উত্তরবঙ্গ চরম বঞ্চনার শিকার। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে তামাশা চলছে। নিজস্ব অর্থ্যায়নে তিস্তা মহাপরিকল্পনা, লালমনিরহাট বিমানবন্দর চালু করা এবং লালমনিরহাট জেলায় একটি রপ্তানি প্রক্রিয়াকরণ জোন নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ ও নির্বাচনে স্থানীয় সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত